ভোটের আগে ফের উত্তপ্ত নানুর
দি নিউজ লায়ন; ভোটের আগে ফের উত্তপ্ত নানুর। বিজেপি-তৃণমূল, দুপক্ষের সংঘর্ষে গতকাল রাতভর নানুরের সিঙ্গি গ্রামে বোমাবাজি চলেছে। সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের সামনেই চলে বোমাবাজি। সকালের দিকেও বোমাবাজির খবর মিলেছে। এলাকা দখল ঘিরে সংঘর্ষে জড়ায় বিজেপি ও তৃণমূল।
সংঘর্ষ চলাকালীন ব্যাপক বোমাবাজি ও উত্তেজনা দেখা দেয়। সকালে ঘটনাস্থলে গিয়ে বোমার সুতলি উদ্ধার করে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে টহল দিচ্ছে বোলপুর থানার পুলিশ। গ্রামের কোথাও বোমা লুকিয়ে রাখা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, গ্রামে অশান্তির ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি ও তৃণমূল।

Post a Comment